Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

নিজ দেশে আশ্রয় না মেলায় ‘অবিবাহিত, গর্ভবতী’ নিউজিল্যান্ডের সাংবাদিক এখন তালিবানের ছায়াতলে

এনবিটিভি ডেস্কঃ  প্রাক্তন আল জাজিরা সাংবাদিক শার্লট বেলিস যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিজ দেশ নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার জন্য আবেদন করেন, পরে তিনি করোনা মহামারীর জন্য দেশে ফেরার অনুমতি পাননি। এরপরেই মানবিকাতার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করল আফগানিস্থানের তালিবানরা। আফগানিস্তানে তালিবানরা এই গর্ভবতী নিউজিল্যান্ডের সাংবাদিককে আশ্রয়ের জন্য প্রস্তাব দেন।

বেশ কয়েকদিন পরেই তিনি টুইট করে সংবাদমাধ্যমে ছড়িয়ে দেন। সাংবাদিক শার্লট বেলিস বলেন, তিনি ‘গর্ভবতী, অবিবাহিত মহিলা’ এরপরেও তালেবান তাকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি আফগানিস্তানে তার সন্তানের জন্ম দিতে পারবেন।

https://twitter.com/CharlotteBellis/status/1487909901435351041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1487909901435351041%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.abc.net.au%2Fnews%2F2022-01-31%2Fcharlotte-bellis-interview-abc-rn-dozens-nz-women-impacted%2F100792152
সাংবাদিক শার্লট বেলিসের টুইট ।

তিনি বলেছেন যে, তিনি একজন ‘অবিবাহিত, গর্ভবতী’ এরপরেও তালিবান সরকার তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি আফগানিস্তানে তার সন্তানের জন্ম দিতে পারবেন।

উল্লেখ্য, এনজেড হেরাল্ড দ্বারা প্রকাশিত সংবাদমাধ্যমে জানা যায়, সাংবাদিক একজন অবিবাহিত মহিলা। তিনি কাতারে থাকা কালীন বুঝতে পেরেছিলেন যে তিনি ছয়মাসের গর্ভবতী। কিন্তু কাতারে অবিবাহিত নারীর গর্ভবতী হওয়া বেআইনি ছিল। তাই তিনি খুবই চিন্তিত ছিলেন। তাই, তিনি নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার জন্য আবেদন করেন কিন্তু তিনি করোনা মহামারীর কারনে দেশে ফিরে যেতে ব্যর্থ হন।

অন্যদিকে তিনি তার সঙ্গী জিমের নিজ দেশ বেলজিয়ামে উড়ে যান। কিন্তু গর্ভবতী সাংবাদিককে সেখানে সীমিত সময়ের জন্য থাকার অনুমতি দেওয়া হয়েছিল। যখন তিনি অন্য যায়গাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি দেখতে পান যে, তার বসবাসের জন্য একমাত্র ভিসা ছিল আফগানিস্তান। তাই, তিনি সিনিয়র তালেবানদের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে আশ্বস্ত করেছিল যে, সে নিরাপদে আফগানিস্তানে তার সন্তানের জন্ম দিতে পারবে।

পরে নিউজিল্যান্ডের গর্ভবতী সাংবাদিক আফগানিস্থানে ফিরে আসেন। সেখানে নিজেকে নিরাপদ বলে মনে করছেন তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories