Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দোল উৎসবকে কেন্দ্র করে শান্তিপুরে প্রস্তুতি তুঙ্গে

শান্তিপুর, এনবিটিভিঃ  সামনেই আসন্ন দোল উৎসব আর এই দোল উৎসব কে কেন্দ্র করে শান্তিপুর শ্যামচাঁদ মন্দিরে দোল উৎসবের প্রস্তুতি তুঙ্গে। ১৬৪৮ শকাব্দে খাঁ চৌধুরী বংশ কর্তৃক নির্মিত এই সুবিশাল মন্দির, কষ্টিপাথর এবং অষ্টধাতুর রাধা কৃষ্ণ মূর্তি নিত্য পূজিত হয় এই মন্দিরে। এই মন্দির কে কেন্দ্র করে শান্তিপুরে দোল উৎসব এক অনন্য মাত্রা পায়, দোল উৎসবের দিন সকালবেলায় মন্দির থেকে বিগ্রহ নাটমন্দিরে আসে ভক্তবৃন্দ দের কাছে।

 বছরে এই একটি দিনই বিগ্রহ স্পর্শ করতে পারেন আপামর ভক্ত সাধারণ, রাধাকৃষ্ণের যুগল মূর্তি চরণ স্পর্শ করে আবির দানের মাধ্যমেই শুরু হয় দোল উৎসব। তারপর সারাদিন  নিত্য পুজো ভোগ আরতি নগর পরিক্রমা পর সন্ধ্যায় সন্ধ্যারতির মাধ্যমে শেষ হয় দোল উৎসবের।

মন্দিরের সেবায়েত জানাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয় এই মন্দিরে, মন্দিরে থাকে ভক্তবৃন্দ দের জন্য ভোগ প্রসাদ, তৎসহ এত প্রাচীন মন্দির সেই কারণে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষী মোতায়েন করা থাকে এই মন্দিরে । তাই দোল উৎসবের আগে মন্দিরে উৎসবের প্রস্তুতি তুঙ্গে চলছে শেষ পর্যায়ের কাজ।

মন্দির সংলগ্ন ব্যবসায়ীরা এবার করণা আবহের পরে একটু আশার আলো দেখার চেষ্টা করছেন, তবে তাদের একটাই কথা শান্তিপুরের তাঁত শিল্প যেভাবে ভেঙে পড়েছে সেখানে দোল উৎসব কতটা আনন্দমুখর হবে সেটাই ভাবার বিষয়। তবুও দোল উৎসবে একটু হলেও লাভের আশায় পথ চেয়ে দোকানিরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories