Tuesday, October 20, 2026
27 C
Kolkata

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করার প্রস্তাব খারিজ, রাজ্য সরকারের বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আপত্তি!

রাষ্ট্রপতির সম্মতি না মেলায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য বড়সড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তকে। এই বিলে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে সই না করায় প্রস্তাবটি কার্যকর হল না বলে জানা যায়।

এর ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে কোনও পরিবর্তন হচ্ছে না। বর্তমান নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসই আগের মতো সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। রাজভবন সূত্রেও জানানো হয়েছে, এই বিষয়ে অবস্থান অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, ২০২২ সালে রাজ্য মন্ত্রিসভা এই সংশোধনী বিলের অনুমোদন দেয় এবং বিধানসভায় তা পাশ হয়। পরে ২০২৪ সালে রাজ্যপাল আনন্দ বোস সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠান বিবেচনার জন্য। রাজ্য সরকারের দাবি ছিল, মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর করা হলে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক ও শিক্ষাগত কাজ আরও দ্রুত ও সুচারু ভাবে এগোবে।

এই বিল পাশের সময় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার তার সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছে। সেই সময় থেকেই রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। রাজনৈতিক ও শিক্ষামহলের একাংশ মনে করছে, রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে আরও সামনে এনে দিয়েছে। সংবিধান অনুযায়ী, রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। এই ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে সাংবিধানিক দিক থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন।

রাষ্ট্রপতির সম্মতি না পাওয়া থেকে স্পষ্ট, সংশোধনী বিলটি নিয়ে এখনও আইনি ও সাংবিধানিক প্রশ্ন রয়ে গিয়েছে। রাজ্য সরকারের মতে, উপাচার্য নিয়োগ নিয়ে যে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটাতেই এই সংশোধনী বিল আনা হয়েছিল। তবে প্রথম থেকেই বিরোধী দলগুলি এই বিলের বিরোধিতা করে আসছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি, এই বিল কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার ক্ষুণ্ণ হত এবং শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়ত।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories