Wednesday, October 21, 2026
27 C
Kolkata

এবার টেট পাশ বাধ্যতামূলক! ২০২৮-এর মধ্যে প্রাথমিক শিক্ষকদের টেট পাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা চালিয়ে যেতে হলে টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে আবারও স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রকাশিত এক গুরুত্বপূর্ণ রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, বর্তমানে কর্মরত যেসব প্রাথমিক শিক্ষক এখনও টেট পাশ করেননি, তাঁদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা না হলে ভবিষ্যতে চাকরি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই মামলার পুনর্বিবেচনা আবেদনের শুনানি শেষে আগের সিদ্ধান্ত বহাল রাখে। তবে শিক্ষকদের সুবিধার কথা মাথায় রেখে আদালত টেট পাশের সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৮ সালের ৩১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে।আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য টেট ন্যূনতম যোগ্যতার অংশ। যাঁদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি রয়েছে, তাঁদের অবশ্যই এই পরীক্ষায় সফল হতে হবে। শুধু তাই নয়, কোনও শিক্ষক ভবিষ্যতে পদোন্নতি চাইলে তাঁর ক্ষেত্রেও টেট পাশ করা প্রয়োজন হবে।সুপ্রিম কোর্ট জানিয়েছে, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। আদালতের মতে, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক থাকলে শিক্ষার মান আরও উন্নত হবে।তবে টেট না-পাশ করা শিক্ষকদের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে আদালত অতিরিক্ত সময় দিয়েছে। আগে ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে পরীক্ষায় পাশ করার নির্দেশ ছিল। এবার সেই সময়সীমা এক বছর বাড়িয়ে ২০২৮ সালের ৩১ আগস্ট করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারগুলিকে বছরে অন্তত দু’বার টেট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।এই মামলার সূত্রপাত হয়েছিল ‘অঞ্জুমান ইশাদ-ই-তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার’ মামলাকে কেন্দ্র করে। পরে উত্তরপ্রদেশ সরকার পুনর্বিবেচনার আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতেই নতুন রায় ঘোষণা করা হয়েছে।পশ্চিমবঙ্গের একাধিক শিক্ষক সংগঠন এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের দাবি, যাঁরা শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগেই তৎকালীন নিয়ম মেনে চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের উপর পরে চালু হওয়া নিয়ম প্রয়োগ করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে রায়কে ঘিরে শিক্ষক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories