Saturday, September 5, 2026
30 C
Kolkata

চাকরির টোপ দেখিয়ে প্রতারণার ফাঁদ, গ্রেফতার খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের অধ্যক্ষ

রায়গঞ্জ, ৩ মার্চ: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক কলেজ অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রায়গঞ্জ জেলা আদালত সংলগ্ন এলাকা থেকে ইটাহার থানার পুলিশ অভিযুক্ত জোসেফ সোরেনকে আটক করে। জোসেফ হুগলির খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক এবং তাঁর স্থায়ী বাসস্থান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার দানগ্রামে।

জানা যায়, জোসেফ পূর্বে দক্ষিণ দিনাজপুরের কচরা হাইস্কুলে শিক্ষকতা করতেন। ২০২০ সালে তিনি স্কুলের চাকরি ছেড়ে হুগলির কলেজে অধ্যাপক পদে যোগ দেন। অভিযোগ, হুগলিতে যোগদানের পর তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে প্রতারণার জাল বিস্তার করেন। প্রাথমিক শিক্ষক পদসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে ইটাহার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জসহ বিভিন্ন স্থানের চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন। সর্বমোট প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কয়েক মাস আগে ইটাহার ও রায়গঞ্জ থানায় জোসেফের বিরুদ্ধে একাধিক চাকরিপ্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলেও পুলিশ এতদিন তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। সোমবার অন্য একটি মামলায় রায়গঞ্জ জেলা আদালতে হাজিরা দিতে এলে পুলিশ তাঁকে আটক করে।

ইটাহারের পোরষা এলাকার বাসিন্দা আরজাউল হক জানান, “আমার স্ত্রীকে প্রাথমিক স্কুলে শিক্ষিকার পদে এবং শ্যালককে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জোসেফ সোরেন আমাদের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু এরপর তিনি এলাকা থেকে উধাও হয়ে যান।” আরজাউলসহ আরও চারজন প্রতারিত চাকরিপ্রার্থী ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টাকা ফেরত চাওয়ায় জোসেফ তাঁদের নামে প্রায় ৭৬ লক্ষ ৪৫ হাজার টাকার চেক ইস্যু করেন, যা পরবর্তীতে বাউন্স করে। এরপর বিষয়টি নিয়ে তাঁরা রায়গঞ্জ জেলা আদালতে মামলা দায়ের করেন।

রায়গঞ্জ জেলা আদালতে আরজাউলের পক্ষের আইনজীবী মনতোষ সরকার বলেন, “ওই অধ্যাপক চেকের মাধ্যমে টাকা ফেরত দেবেন বলে লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু তিনি যে চেক দেন, সেগুলো প্রত্যেকটি বাউন্স করে। আজ অভিযুক্ত রায়গঞ্জ জেলা আদালতে হাজিরা দিয়ে বাইরে বের হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।”

বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং প্রতারিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories