Wednesday, October 21, 2026
24 C
Kolkata

পদ খোয়াতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

মিশন ২০২৪! আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দিল্লি জয়ের নকশা তৈরি করছে কংগ্রেস। এই লক্ষ্য ভেদে পদ খোয়াতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লোকসভার দলনেতা পদ থেকে তাঁকে সরানো হতে পারে বলেই কানাঘুষো।

সামনেই লোকসভার অধিবেশন। আর এই অধিবেশনের আগেই দলকে চাঙ্গা করতে রদবদলের ছক কষছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। তবে অধীরের ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ভিত মজবুত করতেই হয়তো এই সিদ্ধান্ত নিতে চলেছেন সোনিয়া গান্ধী। কারণ বরাবরই তৃণমূল সুপ্রিমোর প্রতি সুর নরম রেখেছে কংগ্রেস হাইকমান্ড। অন্যদিকে, বরাবর চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে বিঁধে গিয়েছেন অধীর।

মোদী বিরোধী মুখ হিসাবে ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ জোড়াল হয়ে উঠছে। অন্যদিকে, লোকসভাতেও তৃণমূল বিরোধী বলেই পরিচিত অধীর। তাই লোকসভা ভোটের আগে মমতার সঙ্গে সম্পর্ক সহজ করতে সরানো হতে পারে অধীর চৌধুরীকে। আর তাঁর বিকল্প হিসাবে উঠে আসছে রাহুল গান্ধীর নাম। যদিও রাহুল এখনও এই বিষয়ে সম্মতি জানাননি বলেই সূত্রের খবর। তবে অধীরের জায়গায় রাহুল আসুক, তেমনই দাবি উঠছে কংগ্রেস শিবিরে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories