Wednesday, October 28, 2026
26 C
Kolkata

পুজোর আগে পুরসভার ভোট নয়, জানালো নির্বাচন কমিশন

নিউজ ডেক্স: কলকাতা–সহ রাজ্যের অধিকাংশ পুরবোর্ডের মেয়াদ ফুরিয়েছে। করোনা পরিস্থিতিতে পুর ভোটের আয়োজন নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। সোমবার নির্বাচনী প্যানেল সুপ্রিম কোর্টকে জানায়, দুর্গাপুজো, কালীপুজো শেষেই পশ্চিমবঙ্গে পুর ভোট করানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন (ডব্লুউবিএসইসি) শীর্ষ আদালতকে জানিয়েছে, রাজ্যের কোভিড পরিস্থিতি বর্তমানে পুর নির্বাচন আয়োজনের পক্ষে উপযুক্ত নয় এবং উৎসবের মরশুম পার হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ ডিসেম্বর।
উল্লেখ্য, ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপুজো এবং ১৪ নভেম্বর পড়েছে কালীপুজো। করোনা পরিস্থিতির জেরে রাজ্যের প্রায় ১১০টি পুরবোর্ডে নির্বাচন স্থগিত রয়েছে। কলকাতা পুরসভা–সহ ওই প্রতিটি পুরবোর্ডে জায়গায় প্রশাসনিক বোর্ড নিয়োগ করেছে রাজ্য সরকার।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories