Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইউক্রেন ইস্যুতে পুতিন-এরদোগানের ফোন, শর্ত দিলেন পুতিন

ইউক্রেন দাবি মানলে হামলা বন্ধ হবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। সেখানেই পুতিন এরদোগানকে এমনটি বলেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেশী ইউক্রেনকে অসামরিকায়ন ও নাৎসিমুক্ত করার লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। রাশিয়ান নেতা এরদোগানকে জানান, আক্রমণ পরিকল্পনা অনুযায়ী এবং সময়সূচি অনুযায়ী চলছে। পুতিন সম্প্রতি একাধিকবার এমন মন্তব্য করেছেন।

একটি বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুতিন আশা করছেন ইউক্রেনের আলোচকেরা আরো আলোচনায় আরো গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।এদিকে এরদোগানের অফিসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের নেতা ফোনালাপে পুতিনকে যুদ্ধ বিরতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories