Saturday, September 5, 2026
28 C
Kolkata

আন্টা উপনির্বাচনকে ঘিরে রাজস্থানের বিজেপি সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক!

রাজস্থানের বিজেপি নেতা এবং রাজ্যসভার সাংসদ রাধা মোহন দাস আগরওয়ালের মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, চাইলে বিজেপি ভুল পথে হেঁটে সহজেই আন্টা উপনির্বাচনে জিততে পারত। কিন্তু দল মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখেছে।

মঙ্গলবার জয়পুরে সাংবাদিকদের সামনে আগরওয়াল বলেন, “আন্টা উপনির্বাচন প্রমাণ করেছে যে দেশে বিজেপি কতটা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে। দিল্লিতে আমাদের সরকার, রাজস্থানেও আমাদের সরকার। ছয় মাস আগেই জানা ছিল যে এখানে উপনির্বাচন হবে। চাইলে রাজনৈতিক প্রভাব, ভোটার তালিকা বা প্রশাসনিক দিক থেকে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু আমরা সেভাবে যাইনি। মানুষের মনোভাবকে সম্মান জানিয়েছি এবং সম্পূর্ণ সততার সঙ্গে লড়েছি।”

উল্লেখ্য, ১৪ নভেম্বর ঘোষিত ফলাফলে আন্টা বিধানসভা আসনে বিজেপি পরাজিত হয়। কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী প্রমোদ জৈন ভয়া ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়ে নিজের আসন ফেরত পান। বিজেপির প্রার্থী মোরপাল সুমান এবং নির্দল প্রার্থী নরেশ মীনা, দু’জনেই ৫৩ হাজারের বেশি ভোট পেলেও কংগ্রেস প্রার্থীর কাছে পিছিয়ে পড়েন। নির্বাচনের আগে রাজস্থানে শাসকদল বিজেপি জোর কদমে প্রচারে নামেছিল বলে জানা যায়। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে-সহ শীর্ষ নেতৃত্ব একাধিক সভা ও রোডশো করেন। সুমানকে জেতাতে বাড়তি চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ফল বিজেপির অনুকূলে যায়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগরওয়ালের মন্তব্যে শাসকদলের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিরোধী দল কংগ্রেস অবশ্য ইতিমধ্যেই অভিযোগ তুলেছে যে এই মন্তব্য বিজেপির মানসিকতা প্রকাশ করছে। তবে আগরওয়াল নিজের বক্তব্যে অনড়, তার দাবি, আন্টার ফলাফলই ন্যায্য নির্বাচনের সর্বোত্তম প্রমাণ।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories