Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

রাজস্থান গেহলট সরকার মুসলমানদের উপেক্ষা করছে, অভিযোগ কংগ্রেস বিধায়কের

এনবিটিভি ডেস্কঃ  রাজস্থানের কংগ্রেস বিধায়ক আমীন খান গেহলট সরকারের বিরুদ্ধে রাজ্যে মুসলমানদের এবং তাদের স্বার্থ উপেক্ষা করার অভিযোগ করেছেন। তিনি বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন বলেন, “সবাই জানে যে ৯৫ শতাংশ মুসলিম নাগরিক ভোট দিতে যায় এবং তাদের মধ্যে ৯৯ শতাংশ কংগ্রেসকে ভোট দেয়। কিন্তু, ন্যায়বিচার না পাওয়ায় আমরা দুঃখিত।”

বিধায়ক আমিন খান বলেন: “কংগ্রেসের একটি পুরানো অভ্যাস রয়েছে সেটা পরিবর্তন করতে হবে। তা না হলে দলটি ক্ষতিগ্রস্থ হতে পারে। আমি বাজেট অধ্যয়ন করেছি, অন্য এলাকায় রাস্তা ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার (মুসলিম) এলাকায় এক ইঞ্চিও হয়নি। আগে মানুষ অজ্ঞ ছিল, এখন মানুষ সচেতন। আমরা দরিদ্রদের জন্য বিশেষ ছাড়ের অপেক্ষায় আছি, বলে জানান বিধায়ক।”

আমীন খান আরও বলেন, “রাজ্য মন্ত্রিসভায় দুইজন মুসলিম মন্ত্রী রয়েছেন এবং তাদের কারোরই দফতরে কাজ নাই। সালেহ মোহাম্মদের একটি বিভাগ মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ এবং জাহিদার একটি সরকারী প্রেস আছে। অন্যদিকে আমাদের বই ছাপার জন্য কিছুই নাই।”

আমরা এলাকায় সংখ্যালঘুদের জন্য একটি আবাসিক স্কুলের দাবি জানিয়েছিলাম। দুটি আবাসিক স্কুল চাওয়া হয়েছিল, কিন্তু একটিও বাজেটে ঘোষণা করা হয়নি। আইন প্রণেতা রাজ্য সরকারের কাছে এই দ্বিমাত্রি সুলভ নীতি পরিবর্তনের আবেদন করেন বিধায়ক।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories