Saturday, September 5, 2026
28 C
Kolkata

সারদা কেলেঙ্কারির তদন্তে অভিযুক্ত পুলিশকর্তা রাজীব কুমার এবার তৃণমূলের রাজ্যসভা প্রার্থী

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থীতালিকা প্রকাশের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটেছে। রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার এবার তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় লড়বেন। এর আগে, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি সারদা চিটফান্ড মামলার তদন্ত চলাকালীন সিবিআই তার বাড়িতে হানা দেওয়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি ধরনায় বসেছিলেন। সেই ঘটনা তখন দেশের জনমনে বিস্ময় সৃষ্টি করেছিল।রাজীব কুমার তৃণমূল সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান। ডিজিজিপি পদ থেকে অবসরের পর থেকেই ছিল গুঞ্জন যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। অবশেষে শুক্রবার সেই গুঞ্জন সত্যি হলো।এ বছর রাজ্যসভা নির্বাচনের জন্য ১০টি রাজ্যের ৩৭টি আসনে ভোট হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসন রয়েছে। তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি থেকে আসা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ১৬ মার্চ।উল্লেখযোগ্য, সারদা চিটফান্ড দুর্নীতি মামলার তদন্তে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান ছিলেন রাজীব কুমার। আদালতের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়ার পর কেন্দ্রীয় সংস্থা অভিযোগ করেছিল যে অনেক গুরুত্বপূর্ণ নথি তাদের কাছে পৌঁছায়নি। হেফাজতে নেওয়ার জন্যই তখন সিবিআই তার বাড়িতে হানা দেয়। সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেলে ধরনায় বসেন। এবার রাজ্যসভায় প্রার্থী হয়ে রাজীব কুমারের রাজনীতি নতুন পর্যায়ে পৌঁছেছে। নির্বাচনের আগে এই পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories