Saturday, September 5, 2026
30 C
Kolkata

রাজ্যসভার সাংসদকে প্রতারণার অভিযোগ এক ভুয়ো ইডি অফিসারের

ভুয়ো আইএএস-সিবিআই অফিসারের পর এবার ভুয়ো ইডি অফিসার! এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসার সেজে প্রতারণা। শিকার যেমন তেমন লোক নয়, রাজ্যসভার সাংসদ। তৃণমূল সাংসদ শান্তনু সেনকে প্রতারণার অভিযোগে লালবাজারে অভিযোগ দায়ের হয়। কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ইডি অফিসার পরিচয় দিয়ে সাংসদ তথা আইএমএ-র সভাপতি ডা. শান্তনু সেনকে প্রতারণা করে ওই অভিযুক্ত। লালবাজারে গোটা বিষয়টি অভিযোগ আকারে জানান শান্তনুবাবু। তিনি জানান, এক ব্যক্তি তাঁকে ফোন করে ইডি অফিসার পরিচয় দেয়। শুধু তাই নয়, সাংসদের কাছে টাকাও চায় অভিযুক্ত।

অভিযুক্ত সাংসদকে বলে, টাকার বিনিময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংক্রান্ত কাজকর্মে শান্তনুবাবুকে সাহায্যও করবে।

এরপরই শান্তনু সেনের সন্দেহে হওয়ায় তিনি লালবাজারের দ্বারস্থ হন। গোটা বিষয়টি কলকাতা পুলিশকে জানান তিনি।

এরপরই ঘটনার তদন্তে নামে লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে ঘটনায় আরও কেউ জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পিছনে কোনও চক্র আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories