Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

“কৈলাশ ঘনিষ্ট রাকেশ আমাকে ফাঁসিয়েছে,” বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করে বিস্ফোরক পামেলা

নিউজ ডেস্ক : গতকাল রাজ্য বিজেপি যুব মোর্চার সম্পাদক এবং মডেল অভিনেত্রী পামেলা মাদকদ্রব্যসহ গ্রেপ্তারের পর আরো প্রকাশ্যে চলে আসলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব। আজ তাকে আলিপুর আদালতে তোলা হলে তিনি জানিয়েছেন, বিজেপির পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং আমাকে ফাঁসিয়েছে। তিনি এ ব্যাপারে সিআইডি তদন্ত দাবি করেছেন। সরাসরি তিনি তার দলের বিরুদ্ধে মুখ খোলায় রীতিমতো বেকায়দায় রাজ্য বিজেপি।

“আমাকে জোর করে ফাঁসানো হয়েছে। আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে বিজেপির রাকেশ সিং। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং। আমি চাই সিআইডি তদন্ত হোক। যাতে রাকেশ সিং গ্রেফতার হয়, আমি সেটাই চাই।” এদিন আলিপুর আদালতে তোলার সময় এই বিস্ফোরক দাবি করেছেন পামেলা গোস্বামী। গতকাল মাদক-কাণ্ডে নিউ আলিপুর থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বিজেপির যুবমোর্চার এই নেত্রীকে। এদিন আদালত চত্বরে উপস্থিত সংবাদমাধ্যমের সামনে বারবার তিনি বলেন, ‘বিজেপির রাকেশ সিং, কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং আমাকে ফাঁসিয়েছে।’

অবশ্য রাকেশ সিং এই অভিযোগ অস্বীকার করে বিজেপির মুখ রক্ষা করার চেষ্টা করেছেন। তিনি পামেলার সঙ্গে তার কোনো রকমের যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছেন। তবে বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা বিষয়টিতে সন্দেহজনকভাবে কুলুপ এঁটেছেন। এজন্য বিজেপির অন্দরমহলে যে আপাতত পরিস্থিতি খুব একটা স্বস্তি জনক নয় তা আন্দাজ করা খুব কঠিন না। উল্লেখ্য গতকাল পামেলাকে তার একজন সঙ্গী প্রবির দেও এর সঙ্গে তার নিউ আলিপুরের বাড়ি থেকে 100 গ্রাম নিষিদ্ধ মাদক কোকেন সহ গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। উদ্ধারকৃত কোকেনের বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories