Wednesday, October 21, 2026
24 C
Kolkata

অন্যের বউকে বিয়ে করলেন এবার বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন, থানায় অভিযোগ আগের স্বামীর

নিউজ ডেস্ক : বেশ কয়েকজন বাংলাদেশ ক্রিকেটারের বিবাহিত জীবন নিয়ে গত কয়েক বছরে দানা বেঁধেছে বিতর্ক। এবার আবার এক বিতর্ক দেখা গেল বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে। অভিযোগ যে তিনি এমন একজনকে বিয়ে করেছেন যার অন্য আর একটা স্বামী আছে এবং তাদের আট বছর বয়সে একটা কন্যা সন্তানও রয়েছে। নাসির হোসেন এত কিছু জানার পরেও পুরনো স্বামীর সঙ্গে কোনো রকম আলোচনা না করেই বিয়ে করেছেন বিতর্কিত মহিলা তামিমা তাম্মিকে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তামিম আর আগের স্বামী রাকিব হোসেন।

উল্লেখ্য গত ১৪ ই ফেব্রুয়ারীতে ভ্যালেন্টাইন্স ডেতে এবং নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ১৭ ই ফেব্রুয়ারি গায়ে হলুদ এবং ১৯ তারিখে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুকে এ বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিষয়টি জনসমক্ষে আসার পর রাখিব হোসেনকে টেলিফোন করেন নাসির হোসেন। সেই টেলিফোন বার্তাটিও বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। যেখানে নাসির হোসেন রাকিব কে জিজ্ঞাসা করছেন কেন তিনি তাদের বিরুদ্ধে জিডি করেছেন। তিনি কি চান না যে তামিমা হ্যাপি থাক? উল্টে রাকিব নাসিরকে জিজ্ঞাসা করেছেন আপনি যদি চান যে তামিমা হ্যাপি থাক? তাহলে আপনি কিভাবে তার সম্পর্কে সবকিছু না জেনে তার পূর্বের স্বামীর সঙ্গে কোনো রকম বিবাহবিচ্ছেদ না হওয়া সত্ত্বেও আপনি বিয়ে করলেন তাকে?

রাকিব বলেন আপনি কি জানেন তার ব্যাপারে ? নাসির বলেন তার একটা বয়ফ্রেন্ড ছিল। যার নাম আলোক এবং তার একটা কন্যা সন্তান রয়েছে। তার পরে রাকিব বলেন, আমিও বিয়ে করতে চাই তাই যদি অন্য কারো সঙ্গে বিয়ে করতে চায় আমার সঙ্গে ডিভোর্স করতে নিলো না কেন? নাসির খানিকটা তাকে হুমকির সুরে বলেন আমি ঘুরিয়ে পেচিয়ে কথা বলতে পছন্দ করি না, আপনি এই বিষয়টিতে আর তেমন কিছু না করলেই ভালো হবে। নাসির আরো কিছু বলার আগেই রাকিব বলেন, আপনাকে তো আমি চিনিনা আমার আপনার সঙ্গে কথা বলার কোন প্রয়োজন নেই। আপনি আমাকে ফোন দিয়েছেন কি জন্য ফোন করার কথা তো তামিমার। আসরের নামাজ পড়তে যাওয়ার কথা বলে রাকিব অপরপ্রান্ত থেকে ফোন কেটে দেয়।

তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে নাসির হোসেনের সমস্ত মোবাইল নাম্বার বন্ধ বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। বারবার চেষ্টা করেও এখনো নাসির হোসেন বা তার পরিবারের তরফ থেকে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories