Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

রামপুজোর দিনে বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বোমাবাজির অভিযোগ

এনবিটিভি ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার নারায়ণপুর রামনগরে রামপুজো ঘিরে মঙ্গলবার রাতে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজি ছাড়াও বেশ কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

যদিও, বিজেপির পাল্টা অভিযোগের তির বিধানগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, তাপসবাবু এবং তাঁর অনুগামীরা পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেন। ঘটনাস্থলে পুলিশ বাহিনী এলে শান্ত হয় পরিস্থিতি।

অন্যদিকে জলপাইগুড়িতেও রামনবমী উদযাপন কমিটির তরফে রাস্তার ধারে একটি সরকারি একটি জমিতে আয়োজন করা হয়েছিল রামপূজো, যজ্ঞের। জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়ার ঘটনা। পরে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এসে তা বন্ধ করে দেয়। পুলিশের বক্তব্য, রাস্তার পাশে সরকারি জমিতে পুজো করা যাবে না। বাধার মুখে পড়ে পুজোর আয়োজন সরিয়ে অন্যত্র নিয়ে যাওয় হয়।

এছাড়াও শ্রীরামের মূর্তি গড়ে পূজার আয়োজন করেছিল ধুপগুড়ি শালবাড়ি এলাকার বাসিন্দারা। রামপুজোর নামে বিজেপির বিরুদ্ধে অশান্তি বাঁধানোর চেষ্টা চলছিল। যার কারনে ধুপগুড়িতেও রাম পূজা বন্ধ করে পুলিশ।

হাওড়ার জগৎবল্লভপুরের গড়বালিয়া, ইছাপুরের হনুমান মন্দিরেও গোলমালের খবর এসেছে বিজেপির বিরুদ্ধে। একই ধরনের ঘটনা ঘটেছে কলকাতার কাশীপুরেও।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories