Sunday, September 6, 2026
28 C
Kolkata

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল, আহত প্রায় ৪ হাজার, নিখোঁজ বহু মানুষ

এনবিটিভি ডেস্ক: লেবাননের রাজধানী বেইরুটের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে একশো ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার। শয়ে শয়ে লোকজন নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বন্দর এলাকায় এক গুদামে ২,৭৫০ টন বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট রাখা ছলি বলে জানানো হয়েছে লেবানন সরকারের তরফে। এই বিস্ফোরণে অন্তত ৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

বন্দরের বিস্ফোরণে বেইরুটের ৯০ শতাংশ হোটেলই শেষ হয়ে গিয়েছে। লেবাননে বছরে কুড়ি লক্ষ পর্যটক যান। এই বিস্ফোরণে উড়ে গিয়েছে অনেক বাড়ি, গাড়ি। ভেঙে পড়ে বাড়ির ঝুলবারান্দা। কেঁপে ওঠে মাটি। তবে কোনও ভারতীয় হতাহত হননি বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। লেবাননে প্রায় ৯ হাজার ভারতীয় বসবাস করেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories