Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

‘১ টাকায় সমাজসেবা’ সংস্থার উদ্যোগে নতুন ঘর পেল রতুয়ার অসহায় মহবা বেওয়া

শেখ সাদ্দাম, মালদাঃ ভাঙাচোরা একটি মাত্র ঘর, সেটি ঘর তো নয় চারিদিকে বাঁশের বেড়া, উপরে ভাঙ্গাচুরা টিনের চাল যা থেকে বর্ষাকালে চুয়ে চুয়ে পড়ে জল। আর এই কনকনে শীতের সময়, সেই ঘরের বাঁশের বেড়া ভেদ করে কনকনে ঠান্ডা বাতাস ভেতরে ঢোকে। ঘরের এক কোণে একটি চৌকি ছাড়া আর কিছুই নেই বললেই চলে। এই ঘরেই অসহায় ভাবে দিন কাটাচ্ছিলেন রতুয়া ২নং ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের হবিপুর গোষ্ঠী পাড়ার প্রায় ৬২ বছরের বৃদ্ধা মহবা বেওয়া।

বৃদ্ধার এই করুণ অবস্থার কথা জানতে পারে ১ টাকায় সমাজসেবা নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা, তারপর ঐ সংস্থার সদস্যরা উদ্যোগ নেয় কনকনে শীতের আগেই বৃদ্ধাকে নতুন ঘর উপহার দেবে, সেই মতই বৃদ্ধার নতুন ঘর তৈরীর জোরকদমে কাজ চলে।
সমাজসেবামূলক কাজে যে বিভিন্ন ভাবে করা যায় তা আবারও প্রমান করলো এই সংস্থার সদস্যরা।
আর এদিকে শীতের সময় নতুন ঘর পেয়ে,খুশি অসহায় মহবা বেওয়া।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories