Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

অতিমারির পরিস্থিতিতে একগুচ্ছ প্রস্তাব আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের

করোনা আবহে এবার অর্থনীতির চাকা চালু রাখতে একগুচ্ছ প্রস্তাব রাখলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। তালিকায় রয়েছে ঋণে ছাড়ের মেয়াদবৃদ্ধি, স্বল্প অর্থের জন্য বিশেষ ঋণ-প্রকল্প এবং অতিরিক্ত নগদ জোগানের মতো একাধিক ইস্যু। এই পরিস্থিতিতে গক্তকাল দেশের কোভিড-বিধ্বস্ত অঞ্চলগুলিতে কড়া লকডাউনের প্রস্তাব রাখেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া। এর জেরে ধাক্কা খেতে পারে জাতীয় অর্থনীতি।মার খেতে পারে ক্ষুদ্র থেকে বৃহত্‍শিল্প ।

এদিন বক্তব্যের শুরুতেই আরবিআই প্রধান বলেন, আরবিআই-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অতিমারির আঁচ ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। এই সূত্রে করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা হাসপাতালগুলির জন্য বিশেষ সুবিধার ঘোষণা করা হয়। আরবিআই গভর্নর জানান, আপত্‍কালীন ভিত্তিতে অক্সিজেন, ভ্যাকসিন এবং করোনার ওষুধপত্রের জোগান গুরুতর হয়ে উঠছে। তাই আগামী দিনে সমস্ত কোভিড হাসপাতাল, অক্সিজেন সরবরাহকারী সংস্থা এবং ভাইরাসের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলিকে আগাম ঋণ দেওয়ার খাতে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি এর মেয়াদও নির্দিষ্ট করে দিয়েছেন তিনি। আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত এই প্রায়োরিটি লেন্ডিংয়ের সুবিধা মিলবে বলে আরবিআই সূত্রে খবর। এ ছাড়া জরুরি চিকিত্‍সা পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ঋণদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শক্তিকান্তের মতে, ব্যবসার ক্ষেত্রে অতিমারির আঁচ খুব একটা প্রভাব ফেলবে না। পণ্য উত্‍পাদনের ক্ষেত্রেও বিপর্যয় এড়ানো সম্ভব। চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত যে আর্থিক বৃদ্ধি আশা করা গেছিল, তার খুব একটা পরিবর্তন ঘটেনি বলেও স্পষ্ট করেছেন তিনি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories