Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন না হলে আমেরিকা থেকে চলে যাবে ডোনাল্ড ট্রাম্প

আমেরিকা , ১৮ অক্টোবরঃ আমেরিকায় এখন জোরকদমে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অনেক সমীক্ষা বলছে এবার বাজিমাত করবেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তবে ট্রাম্প হারতে চান না কোনো ভাবেই। তাই এক নির্বাচনী প্রচারে তিনি নিজেই দুঃখ করে বললেন, নির্বাচনে হারলে আমেরিকা ছেড়ে চলে যাবেন! রসিকতা করে বললেও তার এই কথা ফলাও করে ব্রিটিশ মিডিয়াগুলো প্রকাশ করেছে।

মিডিয়া সূত্র জানাচ্ছে, জর্জিয়ায় এক সমাবেশ কৌতুক করে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। তিনি ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ‘ইতিহাসের সবচেয়ে খারাপ’ হিসেবে মন্তব্য করেন। তো এমন ব্যক্তির কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে যুক্তরাষ্ট্রে থাকবেনই বা কি করে, রসিকতা ছলে তাই তিনি বলেন দেশ ছেড়ে চলে যাবেন। সেই কথা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঘোরাফেরা করছে।

নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের লক্ষ্য করে ট্রাম্প বলেন, কখনো কল্পনা করতে পারেন আমি হেরে গেলে কি হবে? আমার সারাটা জীবনে আমি আর কি করব? রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে যেতে হবে এ চাপে আমি আছি। আমি তা কখনোই ভাল অনুভব করব না। সম্ভবত আমি দেশ ছেড়ে চলে যাব, আমি জানি না কি করব। তবে নির্বাচনে দেশ ছেড়ে কোন দেশে যাবেন তা বলেননি ট্রাম্প।

উল্লেখ্য, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে জো বাইডেনের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরেকটি সমীক্ষায় দেখা যায় ফ্লোরিডায় বাইডেনের চেয়ে ট্রাম্প ৩ পয়েন্ট পিছিয়ে আছেন।

তবে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সমীক্ষাটি এগিয়ে থাকলেও হিলা

Hot this week

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

Topics

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

Related Articles

Popular Categories