Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সংবর্ধনা ও কর্মী প্রশিক্ষণ শিবির

এনবিটিভি ডেস্ক: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হুগলি জেলা কমিটি’র পক্ষ থেকে আজ সংযুক্ত মোর্চার বিধায়ক, দলের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়। হরিপালে জেলা কমিটির বৈঠকে বিধায়ককে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন হুগলি জেলা সভাপতি লক্ষীকান্ত হাঁসদা। পাশাপাশি, জেলার সাংগঠনিক সভা থেকে জেলা কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর, জেলা সহ-সভাপতি তাপস দাস, জেলা কোষাধক্ষ্য আমজাদ আলী প্রমুখ। যুগ্ম সম্পাদক হয়েছেন সূর্যদীপ বসু মুখার্জি ও আবু বক্কার মিদ্দ্যা, সহ-সম্পাদক সাদ্দাম হোসেন,সেখ মহঃ আকবর।

সংবর্ধনা সভায় নওশাদ সিদ্দিকী বলেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে। ‌‌স্বাধীনতার দীর্ঘ দিন পরেও বহু জাতি উপজাতি ও মানুষ আর্থ-সামাজিকভাবে বঞ্চিত। তাদের অধিকারের জন্য আইএসএফ জোরদার আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর। বিধায়ক লোকাল ট্রেন চালু করার ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্যও জোরালো সওয়াল করেন।

কার্যকরী সভাপতি আইএসএফ এর নীতি-আদর্শ ও স্বতন্ত্র ভাবধারা বিশ্লেষণ করে কর্মীদের প্রশিক্ষণ দেন। হুগলি জেলা সভাপতি লক্ষীকান্ত হাঁসদা আগামীকাল স্বাধীনতা দিবসে দলের পক্ষ থেকে জেলাজুড়ে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories