Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কৃষকদের দখলে লালকেল্লা! জাতীয় পতাকার সঙ্গে উঠল কৃষকদের পতাকা, জড়ো হচ্ছে বিশাল সংখ্যক কৃষক

নিউজ ডেস্ক : লালকেল্লা এখন কৃষকদের দখলে। দিল্লি পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে লালকেল্লা চত্বরে প্রবেশ করে প্রতিবাদকারী কৃষকদের মিছিল। স্বাধীনতা দিবসে যে স্থান থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেখানে জাতীয় পতাকার পাশে উত্তোলন করা হয়েছে কৃষকদের পতাকা। ইতিমধ্যেই বিশাল সংখ্যক কৃষকদের ভিড় সেখানে একত্রিত হয়ে পুরো লালকেল্লা নিজেদের দখলে নিয়েছে। দিল্লি পুলিশ বারবার চেষ্টা করেও এখনো পর্যন্ত কৃষকদের পতাকা নামাতে সক্ষম হয়নি লালকেল্লার চূড়া থেকে। এই পতাকা হাতে পুলিশ না নামাতে পারে সেই লক্ষ্যে আরো ব্যাপক সংখ্যায় আন্দোলনকারী কৃষকরা হচ্ছে লাল কেল্লার আশেপাশে।

এদিকে দিল্লি পুলিশের বারবার কাঁদানে গ্যাস এবং টিয়ার গ্যাস উপেক্ষা করে আজ ট্রাক্টর মিছিল পরিচালনা করে কৃষকদের অনেক সংগঠন। দিল্লি পুলিশের আক্রমনে মৃত্যু হয়েছে এক কৃষকের। তবে এই হিংসাত্মক ঘটনায় পুলিশের তরফ থেকে কৃষক সংগঠনগুলিরকে দায়ী করা হলেও কৃষক সংগঠনগুলি এই দায় নিতে অস্বীকৃতি জানিয়ে উল্টে পুলিশের ওপর দোষারোপ করেছে। কৃষক সংগঠনগুলির তরফ থেকে এই হিংসার তীব্র নিন্দা জানানো হয়েছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিজেপি কর্মীদের তরফ থেকে গুজব ছড়ানো হচ্ছে, জাতীয় পতাকার থেকে উঁচুতে উত্তোলন করা হয়েছে কৃষকদের পতাকা। উল্লেখ্য কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল খালিস্তানি জঙ্গী সংগঠনের তরফ থেকে হুমকি দেয়া হয়েছে লালকেল্লায় জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা উত্তোলন করা হবে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories