Saturday, September 5, 2026
28 C
Kolkata

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার শিয়ালদহ আদালতে হাজির হয়ে নির্যাতিতার বাবা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া এবং তাদের আইনজীবীদের ভূমিকা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেন। তাঁর বক্তব্য ঘিরে ফের চর্চা শুরু হয়েছে মামলাটিকে কেন্দ্র করে।আদালতে তিনি দাবি করেন, তদন্ত চলাকালীন তাঁকে নির্দিষ্ট কিছু বিষয় বলার জন্য চাপ দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা তাঁদের বাড়িতে গিয়ে আদালতে কী বলতে হবে তা বুঝিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, নির্দিষ্ট বক্তব্যের বাইরে কিছু বললে মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছিল বলে দাবি তাঁর।আদালত চত্বরের বাইরে সংবাদমাধ্যমের সামনেও একই অভিযোগ পুনরাবৃত্তি করেন তিনি। তাঁর কথায়, মামলার শুরুতে পরিবারের সদস্যদের আদালত কক্ষে প্রবেশের সুযোগও দেওয়া হয়নি। পরে আদালতে গিয়ে এমন কিছু আচরণ তিনি দেখেছেন, যা তাঁর মনে প্রশ্ন তুলেছে তদন্তের নিরপেক্ষতা নিয়ে।সিবিআইয়ের একাধিক আইনজীবীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার বাবা। তাঁর দাবি, কোন বিষয়ে কথা বলা যাবে আর কোন বিষয়ে নয়, তা নিয়েও তাঁদের পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে সিবিআইয়ের বক্তব্য এবং তাঁদের অবস্থান নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।এদিন আদালতে মামলার অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সূত্রের খবর, তদন্তকারীরা পুলিশ ও হাসপাতালের সঙ্গে যুক্ত কয়েকজনের ফোনের তথ্যও খতিয়ে দেখেছেন। তবে নির্যাতিতার পরিবারের আইনজীবী আরও কয়েকজন ব্যক্তিকে তদন্তের আওতায় আনার দাবি জানান। সেই প্রসঙ্গে সিবিআই আদালতে জানায়, ওই ব্যক্তিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।অন্যদিকে পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথ অর্থাৎ নির্যাতিতার মা-ও ঘটনার দিনকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রথমে তাঁদের জানানো হয়েছিল মেয়ে অসুস্থ। কিছুক্ষণ পর আবার ফোন করে মৃত্যুর খবর দেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করেও মেয়েকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। সেই সময় হাসপাতাল চত্বরে বহু পুলিশ ও প্রশাসনিক আধিকারিকের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories