Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

টিকিট না পেয়ে ক্ষোভ রিঙ্কুর, প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন বিজেপির অন্দরে

ভোটের মুখে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে। টিকিট না পেয়ে সরব হলেন দিলীপ ঘোষ-এর স্ত্রী রিঙ্কু মজুমদার।

রাজারহাট-নিউটাউন আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন রিঙ্কু। সেই মতো দলের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু প্রার্থীর তালিকায় তাঁর নাম না থাকায় ক্ষোভ চেপে রাখতে পারেননি। তাঁর অভিযোগ, যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও কারও নাম তিনি সরাসরি বলেননি।

রিঙ্কু জানান, বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। নেতৃত্বের তরফে তাঁকে খড়্গপুরে গিয়ে দিলীপ ঘোষের হয়ে প্রচার করতে বলা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তাঁর কথায়, ‘‘দাদাকে জেতাতে আমার আলাদা করে প্রয়োজন নেই, কর্মীরাই যথেষ্ট।’’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তাঁকে নাকি জানানো হয়েছিল একই পরিবার থেকে একাধিক জনকে প্রার্থী করা হবে না। কিন্তু বাস্তবে তা মানা হয়নি বলেই তাঁর অভিযোগ। ইঙ্গিতে তিনি তুলে আনেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংহ-এর পরিবারের উদাহরণ।

ভোটের আগে এই মন্তব্য ঘিরে বিজেপির অন্দরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের মত।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories