Tuesday, June 9, 2026
30 C
Kolkata

রাস্তা পুনঃনির্মানের দাবীতে দীর্ঘক্ষন চললো বিক্ষোভ

এনবিটিভি ডেস্ক,মালদা,২৫ অগাষ্ট: গ্রামের প্রবেশের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল যার ফলে চরম সমস্যায় পড়েছে গ্রামের বাসিন্দারা। গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে বামনগোলা থেকে গাজোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।প্রায় ৪ ঘণ্টা বিক্ষোভ দেখানোর পরে পুলিশ ও বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেয় বাসিন্দারা।

জানা যায়,মালদহের বামনগোলা ব্লকের ওই পঞ্চায়েতেরই নিমডাঙ্গা শ্মশান থেকে মানালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার ফলে ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার বাসিন্দারা। যার ফলে ওই বেহাল রাস্তা পুনর্নির্মাণের দাবিতে এদিন মালদহের বামনগোলা ও গাজল রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। এই বর্ষাকালে জল কাদায় ভরপুর রাস্তাটি। গ্রামের কোন মুমূর্ষ রোগীকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। ওই রাস্তাটি নিয়ে বহুবার ব্লক পঞ্চায়েত প্রশাসনকে লিখিত ও মৌখিক ভাবে জানানোর পরেও তারা কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ।গ্রামবাসীরা জানিয়েছেন প্রশাসন যতক্ষন পর্যন্ত কোন সুরাহা না করেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।

এদিকে ওই রাজ্য সড়ক অবরোধের জেরে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। খবর পেয়ে ছুটে আসেন বামনগোলা থানার পুলিশ। প্রায় চার ঘন্টা বিক্ষোভ চলার পর গ্রামবাসীদের সাথে পুলিশ ও বামনগোলা ব্লকের বিডিও আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বাসিন্দারা।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories