Friday, March 6, 2026
32.6 C
Kolkata

বজরং দলের নেতার স্মরণসভায় ধর্মীয় উত্তেজক বক্তৃতা , আরএসএস নেতা কাল্লাডকা ভাটের বিরুদ্ধে এফআইআর

কর্ণাটকের বান্টওয়াল থানা এলাকায় ১২ মে অনুষ্ঠিত বজরং দলের নেতা সুহাস শেট্টির স্মরণসভায় বক্তৃতা দেওয়ার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা কাল্লাডকা প্রভাকর ভাটের বিরুদ্ধে সম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়। প্রায় ৫০০ জনের উপস্থিতিতে কাবালাপাদুর গ্রামে মাদওয়া প্যালেস কনভেনশন হলে অনুষ্ঠিত এই সভায় কাল্লাডকা প্রভাকর ভাটের বক্তব্যে ধর্মীয় অশান্তি উস্কে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। এ কারণে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩(২) ধারায় মামলা রুজু করা হয় কাল্লাডকা প্রভাকর ভাটের ওপর।

কাল্লাডকা প্রভাকর ভাটের বিরুদ্ধে এটি প্রথম মামলা নয়। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর শ্রীরঙ্গপত্তনায় এক অনুষ্ঠানে তিনি মুসলিম মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন, যা ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল।

এদিকে, বান্টওয়াল ও ম্যাঙ্গালুরু অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পুলিশ কর্মকর্তাদের বদলি করেছে বলে জানা গিয়েছে। ম্যাঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার অনুপম আগরওয়ালকে বদলি করে সুদীর কুমার রেড্ডিকে নিয়োগ করা হয়েছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories