Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কালিয়াচকে বেসরকারি স্কুলের উদ্বোধন করলেন সাবিনা ইয়াসমিন

মালদা: “শিক্ষাই জাতির মেরুদন্ড। সরকারীর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনোর মান দিনের পর দিন ভালো হচ্ছে।” শিশু দিবসের সকালে মালদহের কালিয়াচক দুই নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকায় আবাসিক ও অনাবাসিক নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

এদিন ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে স্কুলের নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক দুই নম্বর ব্লকের বিডিও রমাল সিং বিরদী, মোথাবাড়ি থানার পুলিশ কর্মকর্তা, হ্যাপি ফ্যামিলি পাবলিক স্কুলের ডাইরেক্টর টনিক আখতার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

জানা গিয়েছে,  এদিন স্কুলের উদ্বোধনের পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনাও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। এই বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, কালিয়াচকের বুকে এই ধরনের স্কুল সত্যিই একটা উপহার। অন্যদিকে, এই বিষয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ডাইরেক্টর টনিক আখতার জানান, আজ নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হলো। আধুনিক টেকনোলজি ব্যবহার করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ে তোলাই শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories