Wednesday, October 21, 2026
25 C
Kolkata

আসানসোলে আয়োজিত হল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা শিবির

আসানসোল: ১লা সেপ্টেম্বর থেকে ৭ ই সেপ্টেম্বর  পালিত হচ্ছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ ( Traffic Awareness Week)। ‘ট্রাফিক অ্যাওয়ারনেস উইক” – এর আওতায় শুক্রবার দুপুর ১২ টা নাগাদ আসানসোলে “সেফ ড্রাইভ সেভ লাইফ” ( Safe Drive Save Life ) নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় আসানসোল সাউথ ট্রাফিক গার্ড এবং আসানসোল দক্ষিণ থানার যৌথ উদ্যোগে। আসানসোল বাস স্ট্যান্ড, হটন রোড সংলগ্ন গীর্জার কাছেই ওই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

আসানসোলে এদিন এই সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের সচেতন করতে সকলকে বোঝানো হয়, যেন সকলেই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে। রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপার করেন। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ব্যাবহার যাতে কেউ না করেন। করোনা পরিস্থিতিতে মানুষ যাতে মাস্ক পড়ে থাকেন সে ব্যাপারটিও তুলে ধরা হয় মানুষের সামনে।

এদিন অনুষ্ঠিত সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবিরে পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি সাধারণ মানুষদের হতে সচেতনতামূলক নির্দেশাবলী লেখা লিফলেট দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর অধীন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জি, আসানসোল সাউথ ট্রাফিক গার্ড ওসি তাপস কুমার দুবে। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিক সহ আরও পুলিশ কর্মীরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories