Saturday, September 5, 2026
28 C
Kolkata

র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত সাফিনা হুসেন!

ভারতের জন্য এক গর্বের মুহূর্ত এনে দিলেন সমাজকর্মী সাফিনা হুসেন। ২০২৫ সালে এশিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার, র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেল তার সংগঠন ‘ এডুকেট গার্লস ‘। এই সংগঠনটি মূলত স্কুলছুট মেয়েদের শিক্ষা ফিরিয়ে দেওয়ার কাজে নিযুক্ত। জানা গিয়েছে সাফিনা হুসেন একসময় সানফ্রান্সিসকোতে চাকরি করতেন কিন্তু নিজের দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি সেই চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন। লক্ষ্য ছিল একটাই, গ্রামের মেয়েরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। সেই স্বপ্ন থেকেই গড়ে তোলেন ‘এডুকেট গার্লস’ নামক এই সংগঠনটি।

এই সংগঠন ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারের ৩০ হাজারেরও বেশি গ্রামে কাজ করেছে। স্থানীয় মানুষদের সহযোগিতায় ২০ লক্ষেরও বেশি মেয়েকে আবার স্কুলে ফিরিয়ে আনতে পেরেছে তারা। এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার স্বেচ্ছাসেবক।

 ‘এডুকেট গার্লস’ শুধু মেয়েদের স্কুলে ভর্তি করিয়েই থেমে যায়নি, বরং শিক্ষার মানোন্নয়নের দিকেও সমান গুরুত্ব দিয়েছে। গ্রামীণ পরিবারগুলিকে সচেতন করা, দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার গুরুত্ব বোঝানো, এবং স্কুলে ভালো পাঠদানের পরিবেশ তৈরি করাই তাদের মূল কাজ।

এই সম্মান শুধুমাত্র সাফিনার নয়, বরং গোটা ভারতের নারীশিক্ষা আন্দোলনের এক বড় জয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories