Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে জমি বিবাদে অসহায় দলিত পরিবারের উপর হামলা, যোগী পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ এলাকার লালওয়ালা গ্রামে জমি নিয়ে বিরোধ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কয়েকদিন ধরে চলা এই সমস্যাকে কেন্দ্র করে গ্রামে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বিঘা জমি জোর করে দখল করে সেখানে নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। এর প্রতিবাদ জানাতে গ্রামের বহু মানুষ রাস্তায় নামেন। এরপরই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।বাসিন্দাদের দাবি, জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরে তা মারামারির আকার নেয়। অভিযোগ উঠেছে, একদল মানুষ হামলা চালানোর পাশাপাশি গুলিও চালায়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মহিলা ও বয়স্ক মানুষও রয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ অনেকেই চোট পান। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে ভীম আর্মির প্রধান তথা সাংসদ চন্দ্রশেখর আজাদ আহত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। তিনি রাজ্য সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories