Saturday, September 5, 2026
28 C
Kolkata

সালারে নাবালিকা গণধর্ষণে তোলপাড় মুর্শিদাবাদ! গ্রেফতার দুই অভিযুক্ত

মুর্শিদাবাদের সালারে মঙ্গলবার রাতে এক নাবালিকা গণধর্ষণের শিকার হওয়ায় ছড়ায় চাঞ্চল্য। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে সালার থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯টার সময় নাবালিকা তার বন্ধুর সঙ্গে এক রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরছিল। সালার-বর্ধমান রাজ্য সড়কের ক্যানেল সংলগ্ন এলাকায় পাঁচজন দুষ্কৃতী তাদের পথ আটকায়। প্রথমে তারা নাবালিকার বন্ধুকে বেধড়ক মারধর করে এরপর নাবালিকাকে বলপূর্বক ধানক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার খবর পেয়ে সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক তুষার মজুমদার পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে কান্দির মহকুমা শাসক শাস্ত্রেক আস্বাদ্দার এবং সালার সার্কেলের সিআই জয়ন্ত শর্মাও থানায় আসেন ও পরিস্থিতি পর্যালোচনা করেন। তদন্তে নেমে পুলিশ দ্রুত দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কান্দি কোর্টে পাঠানো হয়েছে বলে জানা যায়। পুলিশের দাবি, বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে।

নাবালিকার পরিবারের পক্ষ থেকে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ একটি নির্দিষ্ট মামলা শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা থাকায় সালার থানার উদ্যোগে টহলদারি বাড়ানো হয়েছে। সালার থানার ওসি তুষার মজুমদার জানান, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিয়েছি। দু’জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও খুব শিগগির ধরা হবে।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories