Saturday, September 5, 2026
30 C
Kolkata

সল্টলেকে পুলিশের হাতে আইনজীবী আক্রান্ত, তদন্তের নির্দেশ হাইকোর্টের

সল্টলেকের এ কে ব্লকে এক চাঞ্চল্যকর ঘটনার মুখোমুখি হয়েছে এক সরকারি আইনজীবী ও তার পরিবার। অভিযোগ, পুলিশের মারধরে কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ রায়ের কোমর ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটে বুধবার রাতে। সরকারি আইনজীবীর ছেলে সৌরীন্দ্রনারায়ণ রায় গাড়ি আনতে গেলে, সাদা পোশাকের দুই পুলিশকর্মী তাকে জিজ্ঞাসাবাদ করে। পরিচয় জানতে চাওয়ার পর ছেলে পাল্টা প্রশ্ন করলে, এক এআসএই তাকে মারধর করে বলে অভিযোগ। এরপর আরও দুই পুলিশ এসে হামলা করে বলে জানা যায়।

ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে মনুজেন্দ্রনারায়ণ রায়কেও মারধর করা হয় বলে অভিযোগ। তার স্ত্রী জানান, পুলিশ ধাক্কা মেরে তাকে ফেলে দেয় এবং কোমরে আঘাত লাগে। অভিযোগ আরও, অভিযুক্ত পুলিশরা মদ্যপ অবস্থায় ছিলেন। এই বিষয়টি নিয়ে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত অভিযুক্ত এএসআই তুষারচন্দ্র কুমারকে কোনও সরকারি কাজে নিযুক্ত করা যাবে না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories