Saturday, September 5, 2026
30 C
Kolkata

সম্ভলের শাহী জামা মসজিদ মামলার স্থিতাবস্থা বজায় রাখার সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট

উত্তর প্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ নিয়ে চলা মামলায় সুপ্রিম কোর্ট সোমবার স্থিতাবস্থা বজায় রাখার সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। বিচারপতি পি.এস. নরসিংহ ও বিচারপতি অলোক রাধের বেঞ্চ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে। এই মসজিদটির ব্যবস্থাপনা কমিটি আগেই দুটি আপিল দায়ের করেছিল। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই নতুন নির্দেশ দেয়। জানা গিয়েছে, আদালত তার রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে, তিনি যেন বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেন।

এই সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে ছিল আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। তিনি আদালতে বলেন, মামলার নিষ্পত্তি যেন আর দেরি না হয়।অন্যদিকে, মসজিদ কমিটির পক্ষে সিনিয়র আইনজীবী হুজেফা আহমদী আদালতে বলেন, যতদিন না রেজিস্ট্রারের অনুসন্ধান শেষ হচ্ছে এবং রিপোর্ট জমা পড়ছে, ততদিন যেন মসজিদের বর্তমান পরিস্থিতি বজায় রাখা হয়।বিএই কারণে তিনি অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা চালিয়ে যাওয়ার আবেদন জানান, যাতে নতুন করে কোনও পক্ষ কোনো ধরনের কাজ বা পরিবর্তন না করতে পারে। সুপ্রিম কোর্ট দুই পক্ষের বক্তব্য শোনার পর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় এবং জানায়, পরবর্তী শুনানির দিনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories