Saturday, September 5, 2026
30 C
Kolkata

রমজান উপলক্ষে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ সাম্ভলের শাহি জামে মসজিদের কর্তৃপক্ষ!

রমজান মাসকে সামনে রেখে উত্তরপ্রদেশের সাম্ভলের শাহি জামে মসজিদে লাউডস্পিকার বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। মসজিদের সদর জাফর আলি সোমবার জেলা শাসকের দফতরে লিখিত আবেদন জমা দেন। একইসঙ্গে তার একটি কপি পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।

আবেদনে তিনি জানিয়েছেন, রমজান মাসে প্রতিদিন নামাজে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। জুম্মার নামাজ, তারাবির নামাজ এবং আলবিদা জুম্মার মতো বিশেষ দিনে হাজার হাজার মুসল্লি একসঙ্গে জমায়েত হন। এত মানুষের মধ্যে ইমামের কথা সবার কাছে পরিষ্কারভাবে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তাই একটি লাউডস্পিকার ব্যবহার করা খুবই প্রয়োজন।

জাফর আলির কথায়, “আমরা শুধু একটি লাউডস্পিকার চাই এবং সরকারের নির্ধারিত শব্দসীমা মেনেই ব্যবহার করা হবে। “
উল্লেখ্য, সাম্ভলের কোট পূর্বি এলাকার এই মসজিদটি গত বছরের নভেম্বর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একটি মামলায় দাবি করা হয়, এই জায়গায় আগে একটি মন্দির ছিল। আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজনের মৃত্যু ও বহু মানুষ আহত হন।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে শব্দদূষণ রোধের অভিযানে জেলার বিভিন্ন মসজিদ থেকে লাউডস্পিকার খুলে দেওয়া হয়। কিছু ইমামের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছিল।
তাঞ্জিম উলামা-এ-আহলে সুন্নতের সাধারণ সম্পাদক মাওলানা ফয়জান আশরাফও সেহরি, ইফতার ও আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের অনুমতি চেয়েছেন।

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং আদালতের নির্দেশ ও সরকারি নিয়ম কঠোরভাবে মানা হবে। মসজিদ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই আবেদন শুধুই ধর্মীয় প্রয়োজনে, কোনও বিতর্কের সঙ্গে এর সম্পর্ক নেই। তবে এখনও প্রশাসনের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories