Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

রাজবংশী-কামতাপুরি ও কুড়মালি ভাষা, অষ্টম তপশিলের অন্তর্গত করতে উদ্যোগী সামিরুল

রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে রাজবংশী-কামতাপুরি, আমায়াপুটি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ভাষাগুলো ব্যবহার হয়ে আসছে। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার ভাষাগুলিকে সরকারি স্বীকৃতি দেয়। তৈরি হয় ভাষা একাডেমি ও ডেভেলপমেন্ট বোর্ড। বিশ্ববিদ্যালয়েও চালু হয় পাঠ্যক্রম। স্কুল পর্যায়েও রাজবংশী-কামতাপুরি ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। সাংসদ সামিরুল ইসলাম আরও জানান, কুড়মালি ভাষাও পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের বহু মানুষ ব্যবহার করেন। এই ভাষাকেও ২০১৮ সালে সরকারি স্বীকৃতি দেওয়া হয় এবং ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কুড়মালি ভাষা পাঠ্যক্রম হিসেবে যুক্ত হয়েছে। তিনি বলেন, ভূতানী ও কুড়মালি ভাষাভাষী মানুষের দাবি ও আবেগকে সম্মান জানিয়ে সংসদে এই আবেদন জানানো জরুরি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories