Thursday, March 19, 2026
34 C
Kolkata

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর সঙ্গে অমায়িক ব্যবহারে নেটিজেনদের মন জয় করলেন ক্রিকেটার সঞ্জু স্যামসন

ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম বড় ভূমিকা রেখেছেন দলের ওপেনার সঞ্জু স্যামসন। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। পাঁচটি ম্যাচে তিনি মোট ৩২১ রান করেন, গড় ছিল খুবই উঁচু এবং ব্যাটিং ছিল আক্রমণাত্মক। টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালে তার দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য ভারত বিশ্বকাপ জয় করতে সক্ষম হয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি অপরাজিত ৯৭ রান করেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে টানা দুই ম্যাচে ৮৯ করে রান করেন। তাঁর এই ধারাবাহিকতা ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় সাহায্য করে।

তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ব্যবহারও সবার নজর কেড়েছে। কেরলায় ফিরে তিনি সংবর্ধনা পান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর কাছ থেকে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েতেই, মন জয় করে নেটিজেনদের। ভিডিওতে দেখা যায়, পানীয় দেওয়া হলে তিনি আগে মুখ্যমন্ত্রীকে নিতে অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী না নেওয়ায় পরে নিজে নেন। তাঁর এই ছোট্ট ভদ্র, শালীনতাপূর্ণ আচরণ অনেকের মন জয় করেছে। খেলায় যেমন তিনি উজ্জ্বল, তেমনই ব্যক্তিগত জীবনে তিনি শান্ত ও বিনয়ী, এটাই আরও একবার প্রমাণ করলেন সঞ্জু স্যামসন।

Hot this week

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

উচ্চশিক্ষার পরও মিলছে না চাকরি, দেশে ১.১ কোটিরও বেশি স্নাতক বেকার!

দেশে উচ্চশিক্ষা নেওয়ার পরও চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে—এই...

Topics

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

উচ্চশিক্ষার পরও মিলছে না চাকরি, দেশে ১.১ কোটিরও বেশি স্নাতক বেকার!

দেশে উচ্চশিক্ষা নেওয়ার পরও চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে—এই...

উত্তরবঙ্গে প্রার্থী ঘোষণার পর বিজেপির অন্দরে ফাটল, ৪ জেলায় বিক্ষোভে সরব গেরুয়া শিবিরের একাংশ !

উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপির অন্দরে অসন্তোষ...

Related Articles

Popular Categories