Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সায়নী ঘোষকে যৌনকর্মী বলে অশালীন আক্রমণ স্ত্রীত্যাগী বিজেপি বিধায়ক সৌমিত্র

নিউজ ডেস্ক : “আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি”। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় অভিনেত্রী সায়নী ঘোষের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধেও কড়া ভাষায় মন্তব্য করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “ওই ফিল্ম আর্টিস্ট আছে কিছু যারা শুধু দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২ লক্ষ টাকা করে স্যালারি পায়, তাঁরা কি বলছে জানেন? এই বর্ধমানের শিব মন্দিরে, এই বুয়াইচণ্ডী কালী মন্দিরে, শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গতে কন্ডোম পরিয়ে শিব পুজো করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাঁর কবিরা বলছে, মা সরস্বতী যৌনকর্মী? আমি শুধু একটা কথা বলতে চাই। তাঁকে জবাব দেওয়ার সময় এসেছে। না হলে এখানে মন্দির একটাও থাকবে না। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘাড় ধরে বের করে দেবেন।”

এরপরই অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে তোপ দাগেন সৌমিত্র খাঁ। গোমাংস রান্না করার প্রসঙ্গ তুলে দেবলীনা দত্তকেও আক্রমণ করেন এই গেরুয়া বিধায়ক। বলেন,”আমি সায়নী ঘোষকে বলতে চাই, তোমরা এই ধরনের কথা বলছ। ধর্মতলায় বসে বসে নাটক করছ। ওই ধর্মতলায় বসে বসে অনেক কিছু বলছ। আমরা তো বলছি না তোমারা যেদিন মসজিদে আজান পড়বে আমরা কিছু খারাপ কাজ করব। কিন্তু তৃণমূলের চাকরের মতো কিছু অভিনেতা-অভিনেত্রীরা বলছে যে দুর্গা পুজোর অষ্টমীর দিন গরুর মাংস খাওয়াবে। আমরা বলতে পারি দেখুন যে যাঁর ধর্মে বিশ্বাস করি। কিন্তু আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মা মনসাকে যারা অপমান করে, তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি।”

উল্লেখ্য বাঁকুড়ার বিষ্ণুপুরের এই বিধায়কের কয়েক সপ্তাহ আগে তার স্ত্রী সুজাতা খাঁ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর এই কারণেই তাকে ডিভোর্স দেন সৌমিত্র। ডিভোর্স দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার বউ চুরি করার অভিযোগ তোলেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories