Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সংবিধান বাঁচাও পদযাত্রায় অংশগ্রহণ করতে কলকাতার রাজপথে মেধা পাটকর

ভারতবর্ষের বিভিন্ন গণসংগঠন মিলিতভাবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশব্যাপী জেলায় জেলায় ৭৫ বছর স্বাধীনতা বর্ষপুর্তি হিসেবে ৭৫ কিলোমিটার পদযাত্রা করছে। এই যাত্রার নাম দেওয়া হয়েছে, নফরত ছোড়ো সংবিধান বাঁচাও অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে এই যাত্রা চলছে। পশ্চিমবঙ্গে এই কর্মসূচিকে সামনে রেখে আজ ৬ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় কলকাতার হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার মূল উদ্দেশ্য বিদ্বেষ; হিংসা; ঘৃণা; থেকে মানুষকে মুক্ত করা। তার সঙ্গে দুর্নীতি; বেকারত্ব; মূল্যবৃদ্ধি, অগণতান্ত্রিকতা, ভীতি, দলিত, আদিবাসী, মহিলা ও সংখ্যালঘুদের নির্যাতন; সিএএ, এনআরসি,এম পি আর, শ্রমিক, কৃষক, বিরোধী আইন, মানবাধিকার হরণ; পরিবেশ ধ্বংস; বন্দী মুক্তি; বুলডোজার রাজ; রাজ্যে রাজ্যে পুলিশি নির্যাতন ও সাংবিধানিক সংস্থায় হস্তক্ষেপ এর বিরুদ্ধে এই পদযাত্রা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


এদিনের এই পরদযাত্রায় অংশগ্রহন করেন সমাজকর্মী মেধা পাটকর, পাসারুল আলম, অধ্যাপক সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী ছোটোন দাস, আইনজীবী আনিসুর রহমান, সমাজকর্মী মাওলানা আনোয়ার হোসেন কাসেমি, কামরুজ্জামান প্রমুখ।
এদিনের এই পথসভা হাজরা মোড় থেকে শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হয়। এদিনের এই পথসভায় কয়েকশো সাধারণ মানুষ অংশ্রগ্রহন করেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories