Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

সিসিটিভিতে ভাইরাল ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে কুপিয়ে মারার দৃশ্য

গত রবিবার অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরে ইঞ্জিনিয়ারিং-এর এক তৃতীয় বর্ষের ছাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়। সিসিটিভিতে ধরা পড়ে সেই ভয়াবহ ঘটনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে। নিহত ছাত্রীর দেহটি রাখা আছে সরকারি হাসপাতালে। সেখানে গিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এম সুচিত্রা। তিনিও বলেছেন, ‘সাংঘাতিক ঘটনা’। রবিবার গভীর রাতে অন্ধ্র পুলিশের ডিরেক্টর জেনারেল ডি ডি সাওয়াং জানান, খুনি ধরা পড়েছে। পুলিশের ডিজি এক বিবৃতিতে বলেন, ‘স্থানীয় মানুষ ওই খুনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও খুনি সম্পর্কে অনেক কিছু জানা গিয়েছে।’

অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি ঘোষণা করেছেন, মৃত ছাত্রীর পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে তিনি বলেছেন, তারা যেন ওই পরিবারের দেখাশোনা করে। তেলুগু দেশমের সাধারণ সম্পাদক তথা বিধান পরিষদের সদস্য নরলোকেশ বলেন, স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী যখন দাবি করছিলেন, তাঁর আমলে মহিলারা নিরাপদে আছেন, তখনই ওই দলিত ছাত্রী খুন হন। জন সেনার প্রধান কে পবন কল্যাণ বলেন, ‘ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃত্যু দুঃখজনক। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলায় মহিলারা আক্রান্ত হয়েছেন। বোঝা যাচ্ছে, রাজ্য সরকার অপরাধ কমাতে ব্যর্থ হয়েছে।’ তাঁর মতে, শুধু আইন করে অপরাধ কমানো যায় না। অপরাধ দমনের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী কাকানি রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় বাইক আরোহী এক যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। যুবকটি তার বাইকে ছাত্রীটিকে উঠতে বলে। মেয়েটি উঠতে অস্বীকার করে। তখন তর্কাতর্কি শুরু হয়। যুবকটি একসময় ছুরি বার করে মেয়েটির ঘাড়ে ও পেটে একের পর এক কোপ মারতে থাকে। তা দেখে দৌড়ে আসে স্থানীয় মানুষ। রক্তাক্ত ওই ছাত্রীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মেয়েটি হাসপাতালে মারা যায়। গুন্টুর পুলিশের আরবান সুপারিনটেনডেন্ট আরিফ হাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কঠোর আইন থাকা সত্ত্বেও মানসিক বিকারগ্রস্তদের আটকানো যাচ্ছে না। তাদের চরম শাস্তি দেওয়া উচিত।’ তিনি জানান, মৃতের বন্ধু ও আত্মীয়স্বজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তাকে ছুরি মারা হয়েছিল, তার কারণ জানার চেষ্টা হচ্ছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories