Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

স্কুল কলেজ এখনই খোলা হবে না : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : করোনা মহামারির জেরে দেশের সঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। সেগুলি খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্যের শিক্ষা দফতর। রবিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ দিন তিনি বলেন,  ‘‘সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যানিটাইজেশনের কাজ চলছে। স্কুল বন্ধ থাকলেও, আমরা পঠনপাঠন বন্ধ করিনি। অনলাইন ক্লাস, ফোন, টিভি মারফত পঠনপাঠন চলছে। পরীক্ষাও হচ্ছে। তার পর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে।’’ শিক্ষা মন্ত্রী আরো বলেন, ‘‘স্কুল কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।’’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার ক্ষেত্রে সংক্রমণই যে এখন শিক্ষা দফতরের বড় মাথাব্যথ্যা তা বুঝিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।’’ পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অলচিকি ভাষায় স্কুল চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই স্কুলের জন্য অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের কাজ আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে।’’

টেট পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, টেটের যে সমস্ত পরীক্ষা এখনও বাকি রয়ে গিয়েছে, তাও এ মাসের ৩১ তারিখের মধ্যে হয়ে যাবে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories