Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মুর্শিদাবাদের ইসলামপুরে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন

ইমাম সাফি, মুর্শিদাবাদ: করোনা আবহে গোটা দেশে শিক্ষা ব্যাবস্থার বেহাল দশা। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল অসহায় পরিবারের ছেলে মেয়েরা শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে । দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষকদের উদ্যোগে রবিবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার নশিপুর হাই মাদ্রাসায় চালু হলো ‘সহযোগি’ নামে বিনামূল্যে কোচিং সেন্টার।

এইদিন কোচিং সেন্টারের উদ্বোধন করেন নশিপুর হাই মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ওসি আব্দুস সালাম,
আব্দুস সালাম সাহেব তার বক্তব্যে দুঃস্থ মেধাবী ছাত্রীদের জন্য এই মহৎ উদ্যোগের ভুয়সী প্রসংশা করেন। এই উদ্যোগকে সফল করতে সর্বত ভাবে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এইদিনের উদ্বোধনি অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক,ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়।

সমাজসেবী একদল শিক্ষকদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার শুভবুদ্ধি মানুষেরা। সহযোগি কোচিং সেন্টারের অন্যতম উদ্যোক্তা রামনগর হাই মাদ্রাসার শিক্ষক আবুল ফজল মিয়া বলেন আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী প্রতিভাবান ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই কোচিং সেন্টার খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সারা বৎসর কোন রকম মাসিক বেতন ছাড়াই ছাত্রছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি সাধনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এই কোচিং সেন্টার। আগামীতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষন‌ও দেবে এই সহযোগি কোচিং সেন্টার । বর্তমানে ১৫ জন বিভিন্ন স্কুলের শিক্ষকগণ বিষয় ভিত্তিক ক্লাস নেবে বলে জানিয়েছেন।

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories