Sunday, September 6, 2026
28 C
Kolkata

আদর্শ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ” এই শীর্ষক বিশেষ সেমিনার বসিরহাটে

রবিবার বসিরহাট আশার আলো ভবনে নেশানস্ ভয়েস এর উদ্যোগে সমাজ গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের ভূমিকা নিয়ে ২ ঘন্টা ধরে চলা একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


এদিনের সভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের সুপরিচিত স্বনামধন্য আইনজীবী আব্দুল মোমেন, নেশানস্ ভয়েজ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাতিন মুফতী, সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল মোমেন, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সমাজের এক ঝাঁক তরুণ।

আদর্শ সমাজ গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের ভূমিকা কি এ নিয়ে উপস্থিত  বক্তারা বক্তব্য রাখেন।

বিখ্যাত লেখক ও শিক্ষক আব্দুল মোমেন বলেন, বিশ্ব মানবতার একমাত্র আদর্শ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানের আহ্বায়ক তথা
নেশানস্ ভয়েজ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাতিন মুফতী বলেন,একটি আদর্শবান সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই যুবসমাজ নিজেদের অগ্রগমন নিশ্চিত করতে পারবে যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করতে পারে।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার দেখানো পথে মুসলিম সমাজকে বিশেষ করে যুবসমাজকে চালানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories