Saturday, September 5, 2026
30 C
Kolkata

মতুয়াদের অনুষ্ঠানে হাজির হয়ে, শান্তনু ঠাকুর এনআরসি প্রসঙ্গ তুলে আরও বাড়িয়ে দিলেন বঙ্গীয় রাজনীতির পারদ

মতুয়া ও নাগরিকত্ব নিয়ে রাজনীতির উত্তাপ, শান দিচ্ছেন বিজেপির শান্তনু ঠাকুর। উত্তর ২৪ পরগনার গোপালনগরে মতুয়া ধর্ম চিন্তন শিবিরে হাজির হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই অনুষ্ঠানে তিনি সরাসরি মতুয়া সম্প্রদায়ের কাছে সিএএতে আবেদন করার কথা বলেন।

শান্তনু ঠাকুর বলেন, যারা বাংলাদেশ থেকে আসছেন এবং তাদের কাছে যদি বাংলাদেশি কোনো কাগজপত্র থাকে তাহলে তারা সিএএ-তে আবেদন করতে পারেন। তিনি জানান, ঠাকুরবাড়িতে ওই কাগজপত্র জমা দিলে সেখানে থেকে আবেদন করে দেওয়া হবে। কোনও সার্টিফিকেটের দরকার নেই।

এই বক্তব্যের বিরুদ্ধে মতুয়া মহাসংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, ‘শান্তনু ঠাকুরের কথায় কেউ সিএএ আবেদন করছে না। এজন্যই তাঁকে পাড়ায় পাড়ায় যেতে হচ্ছে। শান্তনু ঠাকুর এগুলো নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে করছেন।’ রাজনৈতিক মহলে মতুয়া ও নাগরিকত্ব ইস্যু এখন এক বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। মানুষ নানা রকম মতামত প্রকাশ করছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories