Wednesday, October 21, 2026
24 C
Kolkata

প্রশাসনের নজর এড়িয়ে ডোবা ভরাট করে চলছিল অবৈধ নির্মাণ, রুখে দিলো শান্তিপুর সায়েন্স ক্লাব

নদীয়ার শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দত্তপাড়া রায়ডোবা বলে পরিচিত একটি ডোবা ভরাট করে অবৈধ নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে স্থানীয় মানুষজনের কাছে জানতে পারে শান্তিপুর সায়েন্স ক্লাব। এরপর তাদের পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার একটি লিখিত  অভিযোগ করা হয়। এর পরেই প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয় ওই নির্মাণ কাজ। শান্তিপুর সায়েন্স ক্লাবের যুগ্ম সম্পাদক রঘুনাথ কর্মকার অভিযোগ করেছেন,’ যেকোনো জলাশয় ভরাট করা সম্পূর্ণ অপরাধ। অন্যান্য জায়গার মতো শান্তিপুর পৌর এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে। তার ওপর ডোবা ভরাট করা হচ্ছে। ডোবার পাড়ে নির্মাণ কাজ চালানো হচ্ছে। দুটোই অপরাধমূলক কাজ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা শান্তিপুর পৌরসভার কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।’ ওই ডোবাটি দশ কাঠা এলাকা নিয়ে রয়েছে। তার মধ্যে ৫ কাঠার মালিক ভবতোষ কুন্ডু। তার বিরুদ্ধেই ডোবা ভরাট করার অভিযোগ রয়েছে। যদিও ভবতোষ বাবুর বক্তব্য,’ ওই ডোবা ভরাট করার কোনো উদ্দেশ্যই আমার নেই। আমি ডোবার পাড়ে ছোট্ট একটি টিনের ঘর করে একটি কাপড় প্রিন্টের কারখানা করতে চাইছি। ডোবা ডোবার মতই থাকবে।’ যদিও  স্থানীয় সূত্রে জানা গেছে ওই ডোবাটি বিরাট আকার ছিল পূর্বে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে আশেপাশে ময়লা আবর্জনা ফেলে তা প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে। পৌরসভার সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে আপাতত নির্মাণকার্য স্থগিত আছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories