Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভাইয়ের বিয়েতে ১০ দিনের প্যারোল শেষে আবার তিহার জেলে ফিরলেন শারজিল ইমাম!

প্রায় ছয় বছর পর অল্প সময়ের জন্য মুক্তি পেয়ে আবার তিহার জেলে ফিরলেন জেএনইউ-র প্রাক্তন গবেষক শারজিল ইমাম। দিল্লির একটি আদালত তাঁর ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য ১০ দিনের প্যারোল মঞ্জুর করেছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর তিনি নিয়ম মেনে আবার জেলে আত্মসমর্পণ করেন।

২০২০ সালে গ্রেফতার হওয়ার পর এই প্রথমবার তিনি সাময়িকভাবে জেলের বাইরে আসার সুযোগ পান। বিহারের জেহানাবাদের নিজের গ্রামে পরিবারের সঙ্গে এই কয়েকটা দিন কাটান তিনি। দীর্ঘদিন পর তাঁকে কাছে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশ তৈরি হয়। গ্রামের মানুষও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান, ফলে গোটা এলাকা উৎসবের আবহে ভরে ওঠে।

ইমামের ভাই জানান, আদালতের এই সিদ্ধান্ত তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এত বছর পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পাওয়ায় তাঁরা কৃতজ্ঞ। তাঁর কথায়, “এই কয়েকটা দিন যেন চোখের পলকে কেটে গেল।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পুরো পরিবার আবার একসঙ্গে শান্তিতে সময় কাটাতে পারবে।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী আন্দোলনের সময় দেওয়া কিছু বক্তব্যের জেরে একাধিক মামলায় ২০২০ সালের শুরু থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন শরজিল ইমাম। এখনও বিভিন্ন আদালতে সেই মামলাগুলির শুনানি চলছে। এই ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে, আন্দোলন সংক্রান্ত মামলায় অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জেলে থাকার বিষয়টি। বিচারপ্রক্রিয়া চলতে থাকলেও অনেক ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে বন্দি থাকতে হচ্ছে বলে মত একাংশের।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories