Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

শিয়া-সুন্নি ঐক্য ইসলামের শত্রুদের ক্ষুব্ধ করেছে : তালিবান

 

আফগানিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসলমানদের মধ্যকার ঐক্য ইসলামের শত্রুদের ক্ষুব্ধ করেছে বলে মন্তব্য করেছেন এক তালিবান নেতা। মৌলভী নায়িমুল হক হক্কানি নামের এই নেতা হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান কর্মকর্তা।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবার নিজ দপ্তরে প্রদেশটির শীর্ষ স্থানীয় আলেমদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন মৌলভী নায়িমুল হক হক্কানি। আফগান বার্তা সংস্থা আওয়া এ খবর দিয়েছে বলে জানিয়েছে পার্সটুডে।

তিনি বলেন, আফগানিস্তানের শিয়া ও সুন্নী মুসলমানরা আজ পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করছেন। কিন্তু ইসলামের শত্রুরা এটি সহ্য করতে পারছে না। গত ২০ বছর ধরে দেশের বীর মুজাহিদরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সামান্য সম্বল নিয়ে লড়াই করেছেন এবং জনগণের সহযোগিতায় দেশকে মুক্ত করতে সক্ষম হয়েছেন।

 

নায়িমুল হক হক্কানি বলেন, বিগত ৪০ বছরের বেশি সময় ধরে নিরাপত্তাহীনতায় ভুগেছেন আফগানিস্তানের জনগণ। তবে বর্তমানে তালিবান শাসনের অধীনে প্রকৃত নিরাপত্তার স্বাদ উপভোগ করছেন আফগান জনগণ। যেটা ইসলামের শত্রুদের সহ্য হচ্ছে না।

 

তালিবানের এই নেতা আরও বলেন, আফগানিস্তানকে আরেকটি ইরাক অথবা সিরিয়া বানানোর চেষ্টা করেছিল শত্রুরা। কিন্তু এদেশের জনগণ ও দেশপ্রেমিক নেতৃবৃন্দের কারণে সেটা সম্ভব হয়নি। তারা প্রমাণ করেছেন, নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে সক্ষম এদেশের জনগণ।

মৌলভী নায়িমুল হক বলেন, শত্রুরা চেয়েছিল তালিবান শাসনামলে শিয়া মুসলমানদের শোক অনুষ্ঠানে যেন বিশৃঙ্খলা হয়। তবে চলতি বছর মহররম মাসে পূর্ণ নিরাপত্তার সঙ্গে এই শোক অনুষ্ঠান পালিত হয়েছে। আফগান জনগণ আবারো ভ্রাতৃঘাতী যুদ্ধে লিপ্ত হোক, শত্রুদের সেই আকাঙ্খা পূরণ হয়নি।

সূত্র : 24 বিডি লাইভ নিউজ

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories