Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

শিমলা মসজিদ বিতর্কে জুম্মার নামাজে বাধা, ৬ জন হিন্দুত্ববাদী কর্মী গ্রেফতার!

শিমলার সাঞ্জাউলি এলাকায় শুক্রবার সকালে মুসলিম ধর্মালম্বীদের মসজিদে জুম্মার নামাজ পড়তে বাধা দেওয়াল ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই ঘটনাস্থলে উত্তেজনা বাড়লে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিশ্ব হিন্দু পরিষদ এর অনুমোদিত দেবভূমি সংগ্রাম সমিতির ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সমিতির যুগ্ম আহ্বায়ক মদন ঠাকুর, বিজয় শর্মা, কল্পনা শর্মা, শ্বেতা চৌহান, শিলপি ও পারুল। অভিযোগ, তারা মসজিদের সামনে জড়ো হয়ে নামাজে আসা মানুষদের থামিয়ে দেন এবং মসজিদটিকে অবৈধ বলে দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নামাজ পড়তে আসা ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তারা দাবি করেন, স্থানীয় আদালতের নির্দেশের কারণে এখানে নামাজ পড়া নিষিদ্ধ। কিছু বাসিন্দাও তাদের সঙ্গে যোগ দিয়ে নামাজ পড়তে আসা মানুষদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সমিতির পক্ষ থেকে পরে পুলিশ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি জমা দেওয়া হয়। সেখানে মসজিদে নামাজ সমাবেশ সীমিত করা, উপস্থিতদের পরিচয় যাচাই, এবং মসজিদের বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানানো হয়। সমিতি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে এবং সম্পূর্ণ ভেঙে ফেলা উচিত।

জানা গিয়েছে, এই মসজিদ ঘিরে উত্তেজনা নতুন নয়। গত বছরও একই কাঠামো নিয়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়, যার পর শিমলা আদালত মসজিদের তিনটি অননুমোদিত তলা দু’মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয়। সাম্প্রতিক ঘটনাটি আবারও ইঙ্গিত দিচ্ছে যে হিমাচল প্রদেশে এই কাঠামোকে ঘিরে সাম্প্রদায়িক টানাপোড়েন এখনও বজায় রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories