Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

শুভেন্দুর বাবা শিশির বিজেপিতে যোগ দেননি, বিস্ফোরক মন্তব্য দিলীপের

নিউজ ডেস্ক : শিশির অধিকারী, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী মুকুল রায়ের দলবদলের পরই বাংলায় দলত্যাগ আইন কার্যকরের দাবি তুলেছে বিজেপি। মুকুল রায়কে বিধায়ক পদ থেকে ইস্তফার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বাবাকে দলত্যাগ বিরোধী আইন দেখাতে শুভেন্দু অধিকারী কে পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে জেতা শিশির অধিকারীর সাংসদ পদ খারিজে জন্য তৎপর হয়ে উঠেছে তৃণমূল। তিনি ইতিমধ্যেই বিজেপিতে যোগ দান করেছেন বলে জোড়া-ফুল নেতৃত্বের দাবি। তাই তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ফোনে কথা হয়েছে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানালেন, ‘শিশির অধিকারী ও সৌমেন্দু অধিকারী বিজেপিতে দলে যোগ দিয়েছেন বলে আমার জানা নেই। তবে, তাঁরা সমর্থন করেছেন।’

শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগের পরই নিজের দলের বিরুদ্ধে ‘বেসুরো’ হতে দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। ফলে জেলা সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয় বর্ষীয়ান এই তৃণমূল নেতাকে। তারপর খোলাখুলি ভাবে তৃণমূলের বিরোধিতা করতে দেখা যায় তাকে।

শেষ পর্যন্ত ২১ মার্চ পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহের জনসভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। বিজেপির ওই মঞ্চ থেকেই তৃণমূলকে কটাক্ষ করে বাংলা বাঁচানোর জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেন ওই তৃণমূল সাংসদ। একইসঙ্গে ‘জয় শ্রী রাম’ বলেও স্লোগান দিতে সোনা গিয়েছিল তাঁকে। এরপরই তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে, একুশের বিধানসভা ভোটের প্রচারে আর তেমনভাবে কোনও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি শিশির ঘোষকে। এদিন আবার দিলীপের দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হল।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories