Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে মৃত্যু ব্যাবসায়ীর, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে

গোলাম হাবিব, মালদা: শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাজোল থানার কদুবাড়ি এলাকায়। মৃত ব্যবসায়ীর পরিবারের লোকেদের দাবি, মঙ্গলবার রাতে এলাকারই একটি শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন খেয়ে আসেন ওই ব্যাবসায়ী সুশীল সরকার (৩৬)। এরপর রাতে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে দোকান না খোলার কারণে , আশেপাশের লোকজন দরজা ভেঙে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদুবাড়ি এলাকায় রাস্তার ধারে একটি টিনের দোকান রয়েছে ব্যবসায়ী সুনীল সরকারের। মঙ্গলবার রাতে স্থানীয় এলাকার একটি বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন সুশীলবাবু। এরপরই তিনি বাড়িসংলগ্ন দোকানে এসে রাতে ঘুমিয়ে পড়েন । বুধবার সকাল ন’টা বেজে যাওয়ার পরেও দোকানে দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকেদের। এরপরেই আশেপাশের লোকজন জড়ো হতেই সেই দোকানের দরজা ভেঙে দেখেন বিছানার মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ব্যবসায়ী সুনীল সরকার । তড়িঘড়ি তাকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পর পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যবসায়ীর। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানাতে পারবে পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories