Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাস্তার লাইট এবং টিউবওয়েল ভাঙা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য বহরমপুর এলাকা জুড়ে

জৈদুল সেখ, মুর্শিদাবাদ:বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে রাস্তার লাইট ও পানীয় জলের কল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে৷

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাত্রে বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার লাইট ভেঙে ফেলা হয়েছে ও একাধিক পানীয় জলের কল ভেঙে ও জলের পাইপ তুলে ফেলে দিয়েছে একদল দুষ্কৃতী। এলাকার কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার এর অভিযোগ, ‘এই এলাকায় পৌরসভার নির্বাচনে কংগ্রেসের জয়লাভ হয়েছে। তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে এই দুষ্কর্মগুলি ঘটিয়েছে। তবে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আলো ও জলের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব। যদি প্রশাসন এই কাজ না করে, তাহলে আমরা এলাকার লোকের কাছে চাঁদা তুলে পরিষেবা সচল রাখাব।

অন্যদিকে এলাকার তৃণমূল নেতা বা পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপাই ঘোষ জানিয়েছেন,” এলাকায় জল ও লাইটের ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছিল। কংগ্রেসের নতুন কাউন্সিলরের লোকজনেরাই ওই গুলি ভেঙে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে। পৌরসভার বোর্ড গঠন হয়ে গেলে আমরাই আবার পরিষেবা চালু করব”।

জৈদুল শেখ রিপোর্ট এনবিটিভি ডেস্ক,

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories