Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

গেরুয়া শুভেন্দুকে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে হটাচ্ছে মমতা সরকার

নিউজ ডেস্ক : ২০০৯ সাল থেকে কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু। তবে গেরুয়া শিবিরে যোগ দানের পর থেকে তার বিরুদ্ধে এই পদ অবৈধ ভাবে আগলে রাখার অভিযোগ জেলা নেতৃত্বের। এবার সেই অভিযোগের ভিত্তিতে গেরুয়া সৈনিক শুভেন্দুকে সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এছাড়াও শুভেন্দু অধিকারী বেশ কিছু ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন। কিন্তু বিজেপিতে যোগ দানের পর থেকে তাকে ওইসব পদ থেকে সরাতে রাজ্য নেতৃত্বকে অনুরোধ করছে জেলা তৃণমূল নেতারা।

গত বছরের ডিসেম্বরে শুভেন্দু গেরুয়া শিবিরে যোগ দেন। দলবদলের আগেই অবশ্য তিনি রাজ্যের মন্ত্রিসভা ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এখনও অবৈধভাবে একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ আঁকড়ে রয়েছেন শুভেন্দু। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে সরাতে রাজ্য সরকারের কাছে দরবারও করেছে।

মৎস্যমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতা অখিল গিরি বলছেন আইন বহির্ভূতভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শুভেন্দু। প্রাক্তন সমবায়মন্ত্রী জ্যোর্তিময় কর আবার বলেছেন আইন অনুযায়ী টানা তিনবার কেউ চেয়ারম্যান থাকতে পারেন না। একঝাঁক অভিযোগ পাওয়ার পরেই এবিষয়ে উদ্যোগী হয়েছেন সমবায়মন্ত্রী অরূপ রায়। বর্তমানে শুভেন্দু কাঁথি সমবায় ব্যাঙ্ক সহ কাঁথি কার্ড সমবায় ব্যাঙ্ক ও বিদ্যাসাগর সেন্ট্রাল সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন। সমবায়মন্ত্রীর কথায়, শুভেন্দুকে সরানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories